ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপাট, ১১ জনের বিরুদ্ধে মামলা নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক কিশোরগঞ্জে জমিজমা বিরোধে আইনজীবি সহকারীকে মারধরের অভিযোগ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালবিরোধী র‍্যাবের অভিযান, আটক ২০ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ: কিশোরগঞ্জ জেলা কমিটিতে নতুন সহ-সভাপতি মীর মোশাররফ হোসেন ইউএনওর বিরুদ্ধে ফেসবুক পোস্টে হুমকির অভিযোগ, আগাম সতর্কবার্তা সত্য হওয়ায় পাকুন্দিয়ার রাজনীতিতে উত্তেজনা লাখ টাকার ল্যাম্পপোস্ট অকেজো, নিজ উদ্যোগে মেরামত করে প্রশংসায় ভাসছেন হাসান আহমেদ রমজান কিশোরগঞ্জের তরুণ নেতা ‘নুরুল হক সরকার তরুণ নেতৃত্বের অঙ্গীকার: কিশোরগঞ্জ-৩ আসনে হাফেজ ইকরাম হোসেন ​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর “শাপলা কলি” প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ক্রীড়াঙ্গনে কিশোরগঞ্জের গর্ব: সুপ্রীমকোর্ট টুর্নামেন্ট পরিচালনা পরিষদে পাকুন্দিয়ার কৃতি সন্তান আসাদুজ্জামান
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে যোগাযোগ করুন 01767827787

নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে আটকরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জড়িতদের শনাক্ত করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক ৫ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপাট, ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

আপডেট সময় ০১:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬